
নিউজ ডেক্স : যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা শুরুর আগে সামনের সারিতে বসা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) সকাল ১১টা ১০ মিনিটের দিকে রীমা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
যুবলীগের কেন্দ্রীয় নেতা পরিচয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মো. শামীম সামনের সারিতে বসেন। মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু তাকে দুই সারি পেছনে বসতে অনুরোধ করলে তিনি মহিউদ্দীন বাচ্চুর সঙ্গে তর্কে জড়ান।
এ সময় যুবলীগ নেতা আবু নাছের আজাদসহ কয়েকজন ওই নেতার সঙ্গে হাতাহাতিতে জড়ান। পরে মহিউদ্দীন বাচ্চুর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মো. শামীমের বাড়ি বরগুনা জেলায়। – বাংলানিউজ

বিভাগীয় প্রতিনিধি সভায় উপস্থিত থাকার কথা রয়েছে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল এর।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ও যুবলীগের সাংগঠনিক কার্যক্রম নিয়ে এ প্রতিনিধি সভা আয়োজন করেছে যুবলীগ।
Lohagaranews24 Your Trusted News Partner