
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ মো. আমিন (৩২) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল। গ্রেপ্তার আমিন কক্সবাজারের টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়ার মৃত আমির আলীর পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে রেখে পাচার করছিল ইয়াবাগুলো। পুলিশ তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। গ্রেপ্তার আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner