
এলনিউজ২৪ডটকম : মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারকালে মাহবুবুল হক (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল।
গ্রেফতার মাহবুবুল হক ফেনী জেলার সদর থানার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি মোটরসাইকেলে তল্লাশী চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেফতার ইয়াবা পাচারকারী যুবকের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner