
নিউজ ডেক্স : সদ্য প্রয়াত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর চকবাজার থানায় নিহত ঝন্টু দাসের ভাই অরুণ দাস মামলাটি দায়ের করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, দুপুরে নগরীর আসকার দীঘিরপাড়ে রীমা কমিউনিটি সেন্টারে মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলিত হয়ে ১০ জন নিহত হন। আহত হন আরো অনেকে।
Lohagaranews24 Your Trusted News Partner