
লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পদুয়া বাড়ই পাড়ার অসহায় মেঘনাথ দে’র (৮৫) সৎকারে আর্থিক সহায়তা করেছে গ্লোবাল ফিলানথ্রপিক প্লানেট (জিপিপি) ফাউন্ডেশন।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ মহিউদ্দিন মাহির পক্ষে আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক নিহতের পুত্র পরিমল নাথের হাতে এ অনুদান তুলে দেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জঙ্গল পদুয়া আনন্দ পাড়ায় হাঙ্গর খালের পাড়ে বাঁশ ঝাড় থেকে মেঘনাথ দে’র লাশ উদ্ধার করে পুলিশ। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner