
এলনিউজ২৪ডটকম : বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সিদ্দিক আহমদ (৯০) আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…….রাউেজন)।
তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাঁচা মিয়ার মুন্সির পাড়ার মৃত বাঁচা মিয়া মুন্সির পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।

নিহতের ভাগিনা তৌফিকুর রহমান তাঁর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর মামা দীর্ঘদিন যাবত বিভিন্ন দূরারোগ্য রোগে ভূগছিলেন। তাঁকে ঢাকায় দাফন করা হবে। দীর্ঘদিন যাবত তিনি সেখানে বসবাস করে আসছেন।
Lohagaranews24 Your Trusted News Partner