ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | বিএনপির প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

বিএনপির প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী এলাকায় (চট্টগ্রাম- ১৫ আসন) ইলেক্ট্রোরাল এনকোয়ারী ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ এই নোটিশ জারি করেন।

কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত বিজিল্যান্স টিমের সদস্য ও সদস্য সচিব বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

এতে বলা হয়েছে, প্রতীক বরাদ্দ পাওয়ার আগে প্রার্থীর পক্ষে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী বক্তব্য প্রদানসহ ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান। উক্ত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ভোটগ্রহণের তারিখের তিন সপ্তাহ পূর্বে নির্বাচনি প্রচারণার অভিযোগ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৩ ও ১৮ বিধি পরিপন্থী এবং নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন।

আগামী ১৪ জানুয়ারি (বুধবার) সকাল ১১টায় অভিযোগের বিষয়ে প্রার্থীর বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদনসহ সুপারিশ প্রেরণ করা হবে না নোটিশ দাতার অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নিদের্শ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!