
নিউজ ডেক্স : শিশু সৌরভকে গুলি করে বছরজুড়েই আলোচনায় ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য এমপি লিটন। বছরের শেষ দিনে নিজেই গুলিবিদ্ধ হয়ে ফের আলোচনায় এলেন তিনি।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বামনডাঙ্গা ইউনিয়নের নিজ বাড়ি শাহাবাগে গুলিবিদ্ধ হন তিনি।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কেন, কী কারণে তাকে গুলি করা হয়েছে তা জানা যায়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।
Lohagaranews24 Your Trusted News Partner