
নিউজ ডেক্স : দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘নতুন বছরের আগমন উপলক্ষে সবাইকে হ্যাপি নিউ ইয়ার।’ এরপর হাসতে হাসতে তিনি বলেন, ‘ইংরেজি বছর তো, তাই ইংরেজিতে বললাম।’
শনিবার গণভবনে ২০১৬ সালের শেষ দিন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ২০১৭ সালের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

নতুন বছরের প্রথম দিন রোববার সারাদেশে স্কুলে স্কুলে উৎসবের মধ্য দিয়ে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner