
নিউজ ডেক্স : জমি সংক্রান্ত বিরোধে বান্দরবানে সৎ মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইঁয়ার আদালত আসামীর উপস্থিতিতে এই আদেশ দেয়। মৃত্যুদ্বণ্ডপ্রাপ্ত আসামী হলেন আলী আহম্মদ (৫৪)।

উক্ত মামলায় দুই যুগ পর দীর্ঘ শুনানি এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামীকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইঁয়া। একই সাথে আসামীকে ১০ হাজার টাকা অর্থদ্বণ্ডের আদেশ দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ইকবাল করীম বলেন, “চব্বিশ বছর আগের মামলায় সৎ ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর হলেও আদালতের রায়ে ভিকটিমের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে।” -আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner