
নিউজ ডেক্স : নগরীর ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে ধাক্কা দিলে তিনি ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছে পুলিশ।
তবে নিহতের পরিবারের দাবি ইট দিয়ে আঘাত করায় মৃত্যু হয়েছে তার। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে পানওয়ালাপাড়া বালতি কোম্পানি মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আজগর আলী (৫০)। তিনি ওই এলাকার মফজল আহমদ সওদাগরের ছেলে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত তার ছোট ভাই আক্কাস আলী বাচ্চু (৪৫) ঘটনার পর থেকে পলাতক।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আক্কাস আলী তার বড় ভাই আজগর আলীকে ধাক্কা দিলে তিনি মারা যান। নিহতের মেয়ে দাবি করেছেন ইট দিয়ে আঘাত করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।‘ ঘটনার পর থেকে আক্কাস আলী পলাতক রয়েছেন বলে জানান ওসি সদীপ কুমার দাশ। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner