
নিউজ ডেক্স : চট্টগ্রামের পাঁচলাইশ থানা জামায়াতের আমির মো. ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সাতকানিয়ার ছদাহা সন্দ্বীপ্যা পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইসহাক ওই এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানার দ্রুত বিচার আইনে ২০১২ সালের মামলায় ৪টি গ্রেফতারি পরোয়ানা এবং সাতকানিয়া থানায় একটি মামলা রয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতার জামায়াত নেতা ইসমাইলের বিরুদ্ধে ৫টি পরোয়ানা ছিল। শনিবার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যুগান্তর

Lohagaranews24 Your Trusted News Partner