
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেষ্ট অফিস পাড়ার আরমান হাসান আদার (১৫ বৎসর) গত ২২ আগষ্ট ২০১৯ ইং হতে নিখোঁজ রয়েছে। সে খুটাখালী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
ঘটনারদিন সকালে স্কুল ড্রেস আনার জন্য সে বাড়ি থেকে খুটাখালি বাজার থেকে যায়। দুপুর পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে দেয়। এ ব্যাপারে নিখোঁজ আদরের মা গত ১৮ নভেম্বর চকরিয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন।

নিখোঁজ ছেলের বর্ণনা : উচ্চতা- ৪ ফুট, মাথার চুল- লম্বা, গায়ের রং- ফর্সা, মুখমন্ডল- লম্বাটে, মাথার ডান পার্শ্বে ও বাম হাতে পোড়া দাগ আছে, পরনে- কালো প্রিন্টের পোল শার্ট ও জিন্স প্যান্ট পরিচিত ছিল।
কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ ছেলেটির সন্ধান দিতে পারলে ০১৮৪৯-৭৮৮৭৮০ নং মোবাইলে যোগাযোগ করার অনুরোধ রইল।
Lohagaranews24 Your Trusted News Partner