
_______ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি_______
নারী, তুমি
চাঁদশুন্য রাতে আকাশ ছাওয়া নক্ষত্র
দূর্গম পাহাড়ি পথে জোনাক-জ্বলা পথ।
নারী, তোমার
স্ফুলিঙ্গ আলোড়ন তোলে আকাঙ্ক্ষার
স্ফুরণে মাতম উঠে তীব্র ঝড়ো হাওয়ার।
তুমি,
প্রেমিক হৃদয়ের গোপন গানের সুর
চঞ্চল ফড়িঙের স্নিগ্ধ উজ্জ্বল ডানা।
তোমার,
সহজ, মহৎ, বিশাল গভীরতায়
অগ্নির মতো প্রদীপ্ত হয় আবহমানকাল।
তুমি,
শুকনো মিয়োনো ছেঁড়া পাতার মতো
ধুয়ে ফেলো সমস্ত মলিন ইতিহাস।।

Lohagaranews24 Your Trusted News Partner