
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের উত্তর চরম্বা সুফিয়াবাদ কাজির পাড়ায় আগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ ১১ ফেব্রুয়ারি সোমবার বিকেল সাড়ে ৫টায় অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় নুরুল ইসলাম।
ক্ষতিগ্রস্থ বসতঘরের মালিকরা হলেন কালু ড্রাইভার, বদিউল আলম ও রিক্সাচালক মোহাম্মদ মিয়া।

স্থানীয়রা জানান, কালু ড্রাইভারের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে মাটির দেয়াল ও টিনের চাউনিযুক্ত বসতঘর ৩টি পুড়ে ছাই হয়ে যায়।
আগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা। তারা লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় কেউ এগিয়ে আসেননি। তারা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছেন বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner