
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে পদায়িত হলেন ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির। গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবিরকে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য ক্যাডারে ৯তম বিসিএসএ উত্তীর্র্ণ হন তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৪তম ব্যাচে এমবিবিএস সম্পন্ন করেন। ১৯৯১ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। তিনি ২০১৬ সালের ২৭ মার্চ ফেনীর সিভিল সার্জন হিসাবে যোগদান করেন। তিনি ডায়াবেটিকস এর উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ইতিপূর্বে চট্টগ্রাম বন্দরে সহকারী পরিচালক (স্বাস্থ্য) পদেও কর্মরত ছিলেন। ফেনীতে দায়িত্বপালনকালে তিনি ২৫০শয্যা বিশিষ্ট ফেনী আধুনিক সদর হাসপাতালে ব্যাপক অবকাঠামো উন্নয়নসহ হাসপাতালের সার্বিক গুণগত পরিবর্তন আনেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার হারা মিয়া গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক। -বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner