
নিউজ ডেক্স : চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাফায়েত হোসেন রাজু (গণিত চতুর্থ বর্ষ), হামিম রাফসান (এইচএসসি দ্বিতীয় বর্ষ), জাহেদুল অভি (ইসলামের ইতিহাস দ্বিতীয় বর্ষ), ওয়াহিদুল রহমান সুজন (স্নাতক তৃতীয় বর্ষ) ও আলিফ জাবেদ (ইতিহাস প্রথম বর্ষ)।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করেছে সাধারণ সম্পাদকের নেতৃত্বে বহিরাগতরা। তারা সাধারণ শিক্ষার্থীদের ওপরও হামলা চালিয়েছে। এতে রাজ নামের এক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন।
জানা যায়, সংঘর্ষের এক পর্যায়ে কিছু ছাত্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর নাজমা বেগমের কক্ষ ভাঙচুর করা হয়েছে। এতে দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। -আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner