
নিউজ ডেক্স : চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর সদরঘাট ও চান্দগাঁও এলাকায় এ দুটি মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইব্রাহিম (৩৩) ও জামশের আলী (৫৫) ।
জমশের আলী সদরঘাট মাম টাওয়ার নামে এ নির্মাণাধীন ভবনের নিচতলায় কাজ করতে গিয়ে মাটিচাপায় নিহত হয়েছেন।
জামশের কিশোরগঞ্জ জেলার নিকলীর শান্তিপুর গ্রামের বাচ্ছুর ছেলে।

এ ছাড়া ইব্রাহিম চান্দগাঁও আল আমিন আবাসিক এলাকার সেলিমের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনের উপর থেকে পড়ে গুরুতর আহত হন। পরে চমেক হাসতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চমেক হাসপাতালে কর্মরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ খবর নিশ্চিত করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner