
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীতে একটি পণ্যবাহী ট্রাক তল্লাশি করে ১৮ হাজার ২২৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। সোমবার (২১ জানুয়ারি) ভোরে বন্দর থানার নিমতলী বিশ্বরোড এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. মোজাম্মেল (৩০), মো. আব্দুর রহিম (৪০) এবং নুর ইসলাম (২৮)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, ‘টেকনাফ থেকে আসা একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসব ইয়াবা নিয়ে তারা ঢাকায় যাচ্ছিল।’ তিনি আরও জানান, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে আটক হওয়া তিনজনের সবাই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক বহন ও পাচার সংক্রান্ত সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।’

Lohagaranews24 Your Trusted News Partner