
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকতার কামালের পিতা আবদুল আলীম চৌধুরী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১৫ জুন শনিবার রাত ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত নানা দূরারোগ্য রোগে ভূগছিলেন।
আগামীকাল ১৬ জুন রবিবার বাদ জোহর দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজায় সকল শুভানুধ্যায়ীদেরকে উপস্থিত থাকার পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকতার কামালের পিতার ইন্তেকাল উক্ত বিদ্যালয়ের ১৯৯৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংগঠন “বন্ধু ৯৮ পরিবার”র পক্ষ গভীর শোক প্রকাশ করা হয়েছে। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner