
নিউজ ডেক্স : দুর্নীতি মামলায় কারাবন্দি হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে খালেদা জিয়ার ছয় স্বজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে সাড়ে চারটার সময় বের হন তারা।
এ সময় খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারের সঙ্গে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলে তিনি কথা বলতে চাননি।
খালেদা জিয়ার স্বজনদের মধ্যে-শাফিন ইস্কাদার (ভাতিজা), অরনী ইস্কাদার (ভাতিজার স্ত্রী), অভিক ইস্কাদার (ভাতিজা), শাহরিয়া হক (ভাগিনা) কানিজ ফাতিমা (ছোট ভাইয়ের স্ত্রী)
Lohagaranews24 Your Trusted News Partner