
নিউজ ডেক্স : খাগড়াছড়িতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। খাগড়াছড়ি জেলা সদরের হরিনাথপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম দিলীপ কুমার চাকমা ওরফে বিনয় (৪৩)। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। দিলীপ ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে। তিনি হরিনাথ পাড়ায় সাংগঠনিক দায়িত্বে ছিলেন। দিলীপ পানছড়ির মনিপুর এলাকার সন্তোষ কুমার চাকমার ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হচ্ছে। এদিকে ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা নিন্দা জানিয়ে বলেন, ঘটনায় নব্য মুখোশ বাহিনী (ইউপিডিএফ গণতান্ত্রিক) ও জেএসএস এমএন লারমা গ্রুপের লোকজনেরা জড়িত।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনে দিলীপসহ দুইজন বসে ছিলেন। এ সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের তাড়া করলে দিলীপ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পেছন থেকে অস্ত্রধারীরা গুলি করলে দিলীপ ঘটনাস্থলে মারা যান। অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।
Lohagaranews24 Your Trusted News Partner