
নিউজ ডেক্স : বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলের (বিএসআরএম) কারখানায় গলিত লোহায় দগ্ধ হয়েছেন মো.জয়নাল আবেদিন (৩০) নামে এক শ্রমিক। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদিন সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আকবর খানের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ হোসেন বলেন, বিএসআরএম কারখানায় গলিত লোহায় দগ্ধ হয় মো. জয়নাল নামে এক শ্রমিক । এ অবস্থায় রাত পৌনে ৮ টার দিকে চমেক হাসপাতালে আনা হলে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner