
নিউজ ডেক্স : চট্টগ্রামের কাগজ কারখানার মেশিনে আটকে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মো. রাকিব (২০)। নিহত রাকিব একই এলাকার আবদুল মান্নানের ছেলে। আজ বুধবার সকাল ৬টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদের নেট পেপার মিলে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাগজের কারখানায় কাজ করার সময় অসতর্কতাবশত মেশিনে আটকে গিয়ে গুরুতর আহত হন এক শ্রমিক। পরে তাকে উদ্ধার চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner