
নিউজ ডেক্স : মানবপাচারে জড়িত থাকার অভিযোগে লক্ষীপুর-২ আসনের এমপি মোহাম্মদ শহীদ ইসলাম পাপলুকে গ্রেফতার করেছে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি।
রোববার (৭ জুন) তাকে গ্রেফতার করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপলুকে গ্রেফতার করেছে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner