
নিউজ ডেক্স : রাজধানী ঢাকার মহাখালীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়া রড মাথায় ঢুকে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মহাখালীতে ব্রিটিশ আমেরিক্যান টোব্যাকোর সামনে আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

ওই কিশোরের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ১২ বছর বলে জানিয়েছেন তাকে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী।
আব্দুল কাদের ইমন নামের ওই ব্যক্তি জানান, নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে আসা একটি রড ওই কিশোরের মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি।
এক ফুটেরও বেশি লম্বা রড মাথায় গাঁথা অবস্থাতেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া।
তিনি বলেন, “হাসপাতালে আনার পরও সে বেঁচে ছিল। চিকিৎসকরা জরুরি ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু এর কিছুক্ষণ পরই সে মারা যায়।”
Lohagaranews24 Your Trusted News Partner