
নিউজ ডেক্স : রাঙ্গামাটি শহরের রির্জাভ বাজারের আবাসিক হোটেল আল-হেলাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার মরদেহটি শহরের দক্ষিণ ফরেস্ট কলোনির বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল হালিমের (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে বাসা থেকে রাগ করে গত বৃহস্পতিবার বের হয়ে যান হালিম। পরে রির্জাভ বাজারের হোটেল আল হেলালের ১০২ নম্বর রুম ভাড়া নেন। দুই দিন পর শনিবার সকাল ১০টার দিকে হোটেল রুম থেকে প্যান্টের বেল্ট দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়।

রাঙ্গামাটি কোতয়ালি থানার এসআই মোহাম্মদ রহিম জানান, যুবকের মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner