
আন্তর্জাতিক ডেক্স : ৭৩ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। অবিশ্বাস্য শোনালেও ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) চিকিৎসার মাধ্যমে এ বয়সে মা হয়েছেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে মাংগায়াম্মা ইরামতি নামের ওই নারী।
তার চিকিৎসক উমা শঙ্কর বৃহস্পতিবার বিবিসি তেলেগু খবরে বলেছেন, ‘মা ও শিশু সবাই ভালো আছে।’

ইরামতি জানান, তিনি এবং তার স্বামী দুইজনই সবসময় সন্তান চাইতেন কিন্তু তিনি কখনো গর্ভধারণ করতে পারেননি। মা হতে না পারার কারণে গ্রামে তাকে ‘সন্তানহীন নারী’ বলা হতো।
ইরামতি বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি। অনেক চিকিৎসক দেখিয়েছি। তাই এটি আমার জীবনের সবচেয়ে খুশির দিন।’
ওদিকে, সন্তান লাভের আশা পূর্ণ হওয়ায় ইরামতির স্বামী সিতারামা রাজারাও (৮২) আনন্দ প্রকাশ করে বিবিসি তেলেগুকে বলেছেন, ‘আমরা খুবই খুশি। কিন্তু এ আনন্দ প্রকাশের পরদিনই রাজারাও স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।‘
এর আগে ২০১৬ সালে দালজিনদার কাউর নামের আরেক ভারতীয় নারী ৭০ বছর বয়সে ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner