
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খান দীর্ঘ ৩০ মাস পর ১৯ জুলাই অফিসে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন কাজে ব্যস্তসময় পার করেছেন। জানা যায়, গত ২০১৫ সালের ১৩ জানুয়ারী তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর তিনি অনুপস্থিত ছিলেন। মাঝখানে কয়েকদিন অফিস করেছিলেন বলে জানা যায়। তবে দীর্ঘ ৩০ মাস অফিসে অনুপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৯ জুলাই আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রাপ্ত হন এবং ১৭ জুলাই হাইকোর্ট তাঁকে হয়রানী কিংবা বেআইনীভাবে গ্রেফতার না করার জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন। রায়ের কপি ১৯ জুলাই লোহাগাড়া থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেই তিনি অফিসে এসেছেন।

উল্লেখ্য, তাঁর অনুপস্থিতিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান নুরুল আবছার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তবে উপজেলা চেয়ারম্যানকে স্থানীয় সরকার মন্ত্রণালয় কোন আদেশ দিয়েছেন কিনা জানা যায়নি।
Lohagaranews24 Your Trusted News Partner