Home | ব্রেকিং নিউজ | হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার উত্তর আধুনগরে হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এই আদেশ জারি করা হয়।

এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী সামশুল ইসলামের কন্যা ডা. শাহেদা আক্তার রোজীকে সভাপতি করে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে শাহিনা আক্তার ও কাঞ্চন বড়ুয়াকে সদস্য করা হয়েছে। আর প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক শাহ্ আলমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা- ২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। এছাড়া ৬৫(২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!