
এলনিউজ২৪ডটকম : সৌদি আরবের আবহা মকুয়া এলাকায় সড়ক দূর্ঘটনায় লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় (সৌদি সময়) এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মোহাম্মদ সোলাইমান।
নিহত মোঃ ইব্রাহিম (৫৬) লোহাগাড়া সদর ইউনিয়নের সাতগড়িয়া পাড়ার মৃত মিয়া জানের পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।
পরিবারিক সূত্র জানায়, নিহত ইব্রাহিম দীর্ঘ ২০ বছর যাবৎ সৌদি আরবের আবহা মাহাইল হামিম মোরশেদ এলাকায় বসবাস করে আসছেন। সেখানে তিনি গাড়ির ইঞ্জিন মেকানিকের কাজ করতেন। ঘটনারদিন মকুয়া এলাকায় কাজ করে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। নিহতের লাশ বর্তমানে আবহার এক হাসপাতালে রয়েছে।

মোঃ ইব্রাহিমের মৃত্যুর খবর দেশে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Lohagaranews24 Your Trusted News Partner