
আন্তর্জাতিক : সৌদি আরবে তিনটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার জেদ্দা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তিনটি বহুতল ভবনে আগুন ধরে যায়।
সিভিল ডিফেন্সের দমকল কর্মীরা ভবনগুলোর বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়েছেন। তবে আগুনে একটি ভবন ধসে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

মক্কার সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল সাইদ সারহান জানিয়েছেন, বুধবার সকাল পর্যন্ত আগুন থামানোর চেষ্টা করে গেছেন দমকলকর্মীরা।
আল কুমসানি, আল আসমায়ি এবং আবদেল আল নামের তিনটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বহু সংখ্যক দমকল কর্মী এবং উদ্ধারকারী দল আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছেন।
Lohagaranews24 Your Trusted News Partner