
নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলার কেওচিয়া গ্রামে অভিযান চালিয়ে ৬১০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (০১ নভেম্বর) গভীর রাতে এই অভিযানে গ্রেফতার দুজন হলেন কামাল হোসেন (৬০) এবং দেলোয়ার হোসেন (৩০)।

তারা ইয়াবাগুলো নিয়ে নগরীতে আসার জন্য অপেক্ষা করছিল বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক মিমতানুর রহমান।
তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা দায়ের হয়েছে। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner