
নিউজ ডেক্স : সাতকানিয়া থানা পুলিশ ১৮ অক্টোবর অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। আটককৃত মোঃ সোলাইমান (৫৫) সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনার খলিলুর রহমানের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া থানার এসআই মোঃ আব্দুল খালেক। সোলাইমান ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত পলাতক আসামী বলে সাতকানিয়া থানা সূত্রে প্রকাশ।

সে দীর্ঘদিন পুলিশ চোখ ফাঁকি দিয়ে গ্রেফতার এড়িয়ে চলছিল বলে জানা যায়। অবশেষে তাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
Lohagaranews24 Your Trusted News Partner