
নিউজ ডেক্স : সাতকানিয়ার শঙ্খ নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ ১ জুলাই সোমবার বিকালে উপজেলার ধর্মপুর ৮নং ওয়ার্ডের কালিঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
ধর্মপুর ইউনিয়নের গ্রাম পুলিশ আবদুর ছবুর জানান, নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে বিকালে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম এলাকাবাসীর সহযোগিতায় লাশ উদ্ধার করেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, ময়না তদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।পরিচয় জানা যায়নি।
Lohagaranews24 Your Trusted News Partner