
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ট্রাকের ধাক্কায় এক হেলপারের মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ নেজাম উদ্দিন (২৫)। ৪ মে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কালিয়াইশ বিওসির মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নেজাম উদ্দিন কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার মো. আলী হোসেনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিওসির মোড় এলাকায় নেজাম উদ্দিন সড়কে দাড়ালে (চট্টমেট্রো-ট-১১-০১৭৯) নাম্বারের একটি ট্রাক পিছনে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কেরানীহাট এলাইট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষানা করে। নেজাম উদ্দিন যাত্রীবাহী একটি পিকাআপের সহকারী ছিলেন বলে জানা যায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, একটি ট্রাক যাত্রীবাহী পিকআপের হেলপারকে ধাক্কা দিলে বুকে আঘাত লেগে সেই মারা যায়। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner