
নিউজ ডেক্স : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৪৯৫ সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার।
রোববার শিক্ষা মন্ত্রণালয় এ পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে। পদোন্নতি দিয়ে শিক্ষকদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

তবে পদোন্নতিপ্রাপ্ত সহযোগী অধ্যাপকদের পদায়ন করা হয়নি।
আদেশে বলা হয়েছে, দুজন কর্মকর্তা ছাড়া বাকি সবাইকে মাউশিতে যোগদানের পর পরবর্তী পদায়ন আদেশ জারি না হওয়া পর্যন্ত আগের পদ ও কর্মস্থলেই দায়িত্ব পালন করতে হবে।
Lohagaranews24 Your Trusted News Partner