ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | শ্রমিকদের পাওনা সঠিক সময়ে বুঝিয়ে দিতে হবে: খোকন চৌধুরী

শ্রমিকদের পাওনা সঠিক সময়ে বুঝিয়ে দিতে হবে: খোকন চৌধুরী

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী বলেন, শ্রমিকদের পাওনা সঠিক সময়ে বুঝিয়ে দিতে হবে। কর্মক্ষেত্রে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে মালিক-শ্রমিক উভয়কে সচেতন থাকতে হবে। শ্রমিকদের সাথে মালিককে মিশে যেতে হবে। শ্রমিকরা মন-প্রাণ উজাড় করে কলকারখানায় কাজ করেন। শ্রমিকের সাথে সুসম্পর্ক স্থাপন এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিত করা মালিকের দায়িত্ব।

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক দলের আয়োজনে উপজেলা সদর বটতলী স্টেশনে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা খোকন চৌধুরী বলেন, বিএনপি ইতিহাস হচ্ছে সংগ্রাম, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাস। খালেদা জিয়াকে বিগত সময়ে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছিল। অন্যায়ভাবে জেলখানায় রাখা হয়েছিল। তারপরও বাংলাদেশের গণতন্ত্রের সাথে আপোষ করেনি তিনি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্তি লাভ করেছি। তারেক রহমান মামলা, জুলুম, অত্যাচারকে মাথায় রেখে বিএনপিকে সংগঠিত করেছে। আজকের বিএনপির অতীতের সকল সময়ের চেয়ে বেশি শক্তিশালী।

উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সোহেল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইসহাক কোম্পানী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাসেম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক ও সাবেক যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দীন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল কবির, নেজাম মেম্বার, যুবদল নেতা নজরুল, জিয়াবুল, আবুল বাশর, হেলাল, মাকসুদ, মোরশেদ, ফোরকান সরোয়ার, আরফাত, আনোয়ার, বাবর, নোমান, সাইমুন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বেলাল কোম্পানি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, শহর কমিটির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জমির উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মো. হাসান, চরম্বা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মোস্তাক সাধারণ সম্পাদক মমতাজ, পুটিবিলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. মুসা, আধুনগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক আবদুল করিম, চুনতি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক মনু, কলাউজান ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাহেদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রাশেদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল, ছাত্রদল নেতা মো. মারুফ, এহেসান, আসিফ, করিম, রাফি, মামুন ও জিহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!