
এলনিউজ২৪ডটকম: সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, শ্রমিকরা দেশের শিল্প ও উৎপাদন ব্যবস্থার মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক অধিকার নিশ্চিত করা ছাড়া কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী হবে না। কর্মস্থলে দুর্ঘটনা কমানো, স্বাস্থসেবা নিশ্চিত করা ও শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে মালিকপক্ষ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সুশাসন ও দুর্নীতি হ্রাস ছাড়া শ্রমিকের জীবনমান উন্নয়ন সম্ভব নয়। তাই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা রাখা প্রয়োজন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আধুনগর স্টেশনে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন আধুনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শহিদুল ইসলাম। শ্রমিক নেতা হাফেজ আলী মরতুজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, আধুনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল কাদের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক দিদার, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম, শ্রমিক নেতা মাওলানা কফিল উদ্দিন, তারেক আজিজ, সাইফুল ইসলাম ও কফিল উদ্দিন আজাদ প্রমুখ।
এছাড়া সমাবেশে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শামীম আকতার, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. ইউনুছ, মো. নুরুচ্ছফা, আধুনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম ছানুবী ও ফেডারেশনের নেতাকর্মীসহ স্থানীয় শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner