
নিউজ ডেক্স : বিমানের ক্লিনারের কোমরের কাপড় থেকে বের করা হলো দুই কোটি টাকারও বেশী দামের স্বর্ণ। আজ বুধবার সকাল ১১টা নাগাদ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি বিমান থেকে ৪ কেজি ২শ গ্রাম ওজনের ৩৬টি স্বর্ণের বার নিয়ে মোহাম্মদ ইলিয়াস নামের ওই ক্লিনার বের হয়ে আসছিল।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা এবং কাস্টমস কর্মকর্তারা মোহাম্মদ ইলিয়াসের শরীর তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ ইলিয়াস বারগুলো বিমানবন্দর থেকে বের করে দেয়ার দায়িত্ব নিয়েছিল বলেও সূত্র জানিয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner