
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া মা-মনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ নভেম্বর রাতে হাসপাতাল কনফারেন্স রুমে আয়োজিত সমন্বয় সভা সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাশেম।
প্রধান অতিথি ছিলেন হাসপাতালের এমডি ডাঃ অলক নেওয়ার। সমন্বয় সভা উদ্বোধন করেন হাসপাতালের সচিব ডাঃ আকতার আহমদ। প্রধান বক্তা ছিলেন হাসপাতালের নির্বাহী পরিচালক ফরিদা ফারিয়া।

বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের ডাঃ জে.সি. ত্রিপুরা (জুয়েল), হাসপাতালের সিনিয়র ল্যাব টেকনোলজিষ্ট অজয় দেব ও মঞ্জুরুল ইসলাম। সাংবাদিক আতাউর রহমান মাসুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের জিএম ইলিয়াছ পাভেল, ডিজিএম খালেদ বিন আলী ও এম. এন. আলম।

এ মাসের সেরা কাজের স্বীকৃতি পেয়েছেন হাসপাতালের সিনিয়র নার্স হাসনাতুল জারিয়া।
Lohagaranews24 Your Trusted News Partner