
এলনিউজ২৪ডটকম : উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া নজুমুন্নিছা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী- ২০১৮ বিদ্যালয় প্রাঙ্গণে গতো ২৪ আগষ্ট শুক্রবার অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এক র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তাহের হোছেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আবুল কাসেম, অনুষ্ঠানের প্রধান স্পন্সর এ. জে. চৌধুরী, প্রধান শিক্ষক শাহ জামাল ও সভাপতি মোঃ তাহের হোসেন চৌধুরী। বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সম্মাননা ক্রেস্ট, ২০১৭ সালের ‘এ প্লাস’ প্রাপ্ত ৪১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান এবং লোহাগাড়া রক্তদান গ্রুপের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ছিলো পুণর্মিলনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।


অনুষ্ঠানের ২য় অধিবেশন শুরু হয় স্মৃতিচারণের মাধ্যমে। স্মৃতিচারণ করেন চিশতী, নাঈম উদ্দিন মাহমুদ, রিদুয়ানুল হক ও মঈনুল ইসলাম রানাসহ আরো অনেকে। পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আগামীতেও এভাবে পুনর্মিলনী অনুষ্ঠান করার দৃঢ় প্রত্যয় ব্যক্তের মাধ্যমে প্রথমবারের মতো পুণর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ রিদুয়ানুল হক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন। পুরান থানা সুপার কিংস’র সদস্যরা বিভিন্ন সহযোগিতা দিয়ে অনুষ্ঠানকে সফল-সার্থক করেন।
Lohagaranews24 Your Trusted News Partner