
লোহাগাড়া আইডিয়াল স্কুল’র শিক্ষক মৌলানা নাছির উদ্দিনের সঞ্চালনায় পরিচালনা কমিটির সহ-সভাপতি মফিজুর রহমান’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য আব্বাস উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মাস্টার সিরাজুল ইসলাম চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সহ-সভাপতি এম হোছাইন মেহেদী, নির্বাহী পরিচালক আবদুল হালিম, সহ-সেক্রেটারি শহীদুল ইসলাম মুন্না, মফিজুর রহমান, সদস্য সচিব ও প্রধানশিক্ষক হামিদুল হোছাইন, নির্বাহী পরিচালক আবদুল হালিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে ২০১৮ সালে পিইসি পরীক্ষায় A+ প্রাপ্ত ৮ ছাত্র-ছাত্রীকে ক্রেষ্ট দেওয়া হয়। -প্রেস বিজ্ঞপ্তি।
Lohagaranews24 Your Trusted News Partner