
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ আবু মুসা তালুকদার (৪০) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু মুসা তালুকদার খুলনার দৌলতপুর থানার পাবলা এলাকার মৃত হান্নান তালুকদারের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, যাত্রীবাহী বাসে তল্লাশী করে তার কাছে ইয়াবাগুলো পাওয়া যায়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Lohagaranews24 Your Trusted News Partner