এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনার সাত দিন পর নাবিলুর ইসলাম রাবিব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাবিব লোহাগাড়া সদর ইউনিয়নের ৪নং ওযার্ডের ভিল্যা পাড়ার সিরাজুল ইসলামের পুত্র।
নিহতের ভাই মো. রোস্তম জানায়, গত শুক্রবার ব্যাটারিচালিত রিক্সা যোগে উপজেলা সদর বটতলী স্টেশনে যাওয়ার পথে পুরাতন থানা গেইট এলাকায় বিপরীতমুখি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার ভাইয়ের মাথা ও বুকে গুরতর জখমপ্রাপ্ত হয়েছিল।
স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner