
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) ভোররাতে উপজেলার চুনতি ইউনিয়নের মিরিখিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মুহাম্মদ নোমান (২৪)। তিনি ওই এলাকার মৃত নজির আহমদের পুত্র। গত ২৮ জুলাই চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন তার স্ত্রী।
চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম রানা জানান, প্রায় দুই বছর পূর্বে তাদের বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। অভিযুক্ত নোমান বিভিন্ন সময়ে তার স্ত্রীকে শারিরীক ও মানসিক নির্যাতন এবং যৌতুক দাবী করে আসছিল। স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে আদালতে মামলা করেন স্ত্রী। তারই প্রেক্ষিতে গত ৬ আগস্ট আদালত অভিযুক্তের বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করে।

লোহাগাড়া থানার এসআই মো. বিল্লাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী নোমানকে গ্রেপ্তার করা হয়েছে। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner