
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় সরকারি জায়গায় নির্মিত তেল ডেলিভারী ষ্টেশন ও দোকানঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যামান আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার পদুয়া তেওয়ারীহাটস্থ শাহ পেঠান ফিলিং ষ্টেশনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।

তিনি জানান, পদুয়া ইউনিয়নে মহাসড়কের পাশে শাহ্ পেঠান ফিলিং ষ্টেশনের মালিক সরকারি জায়গা দখল করে তেল ডেলিভারী ষ্টেশন ও দোকানঘর নির্মাণ করেন। তা উদ্ধারের জন্য সরকার বাদী হয়ে একটি উচ্ছেদ মামলা (নং- ২/১৮) দায়ের করে। এরপর ফিলিং ষ্টেশনের মালিক এম এ হাকিম চৌধুরীকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য একাধিকবার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি নিজ উদ্যোগে সরিয়ে নেননি। তাই মামলার প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে সরকারি জায়গা থেকে ১টি তেল ডেলিভারী ষ্টেশন ও ১টি দোকানঘর উচ্ছেদ করা হয়।

এ সময় সাথে ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির কুমার চাকমা ও নাজির সমির চৌধুরী।
Lohagaranews24 Your Trusted News Partner