
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার পিস ইয়াবা।
গ্রেফতারকৃতরা হলেন সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা শরিফ পাড়ার আবদুস ছালামের পুত্র মো. নোমান (৩২) ও কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনাজপুর এলাকার মৃত জাফর আহমদের পুত্র মোজাম্মেল হক (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস করে ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner