
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা পরিষদ এলাকার সামনে ২৫ জুন সোমবার সকাল ১১টায় সৌদিয়া পরিবহণের যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। তবে বাসে থাকা যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়নি।
স্থানীয় দোকানদার ইউসুফ জানিয়েছেন, চট্টগ্রামশহরমুখী সৌদিয়ার পরিবহণের বাস (চট্টমেট্রো-ব-১১-০১৩৭) বিপরীতমুখী একটি সিএনজি অটোরিক্সাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানা জানান, দূর্ঘটনার ব্যাপারে তাদের কাছে কোন খবর নেই। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।
Lohagaranews24 Your Trusted News Partner