
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ঘোনামুড়া এলাকায় বিষপানে এক বৃদ্ধ মহিলা আত্মহত্যা করেছে। নিহত আরেফা বেগম (৬০) একজন স্বামী পরিত্যক্তা। ২২ মে মঙ্গলবার দুপুর ২টায় এ ঘটনা বলে জানিয়েছেন লোহাগাড়া থানার এসআই আবদুল হক।
তিনি জানান, ওই মহিলা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভূগছিলেন। তিনি বাড়িতে একাই থাকতেন। ধারণা করা হচ্ছে বিষন্নতার কারণে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। আশপাশের লোকজন তার কোন সাড়া না পেয়ে লোহাগাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানায় রয়েছে।

বুধবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এসআই আবদুল হক।
Lohagaranews24 Your Trusted News Partner